এন্ডোস্কোপির বিকল্প হিসেবে কাজ করে পিলবোট

পিলবোট হলো একটি ছোট রোবোটিক ক্যাপসুল — দেখতে প্রায় বড়সড় ওষুধের পিলের মতো। এটা তৈরি করেছে আমেরিকার কোম্পানি 'Endiatx'. এর ভেতরে রয়েছে —

ক্ষুদ্র ক্যামেরা,

বেতার যোগাযোগ ব্যবস্থা (wireless transmitter),

ছোট মোটর ও প্রপেলার,

ব্যাটারি।

এই সব একসাথে মিলে এটাকে মানুষের শরীরের ভেতরে স্বাধীনভাবে চলাফেরা করতে সাহায্য করে।

কীভাবে কাজ করে

1. রোগী ক্যাপসুলটা জল দিয়ে গিলে ফেলে।

2. ক্যাপসুলটি পাকস্থলীতে পৌঁছে যায়।

3. ডাক্তার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এটাকে রিমোট কন্ট্রোল করতে পারেন (যেমন ড্রোন চালানো হয়)।

4. এর ক্যামেরা থেকে লাইভ ভিডিও আসে, যাতে পেটের ভেতরের দেওয়াল, ক্ষত, আলসার বা অন্য কোনো সমস্যা স্পষ্ট দেখা যায়।
 

এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন Bengal Fusion News Time.

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll