চুলের এক অব্যর্থ ভেষজ, যার জন্য আমি সব ফিরে পেলাম আগের মত, কিভাবে?

চুল উঠে যাওয়া বা চুল ঝরে যাওয়ার সমস্যা আমাদের অনেকের। প্রত্যেকদিন চুল আঁচড়ালে মুঠো মুঠো চুল উঠে যায়। যে কারণে আমাদের চিন্তাও দিন দিন বেড়ে চলে। তবে চুল অকালে ঝরে যাওয়ার এক অব্যর্থ ওষুধ রয়েছে। আজ সে বিষয়ে আলোচনা করা যাক। এমন এক ভেষজ যার জন্য চুল ঝরে যাওয়া তো কমবেই সেই সঙ্গে চুলের গ্রোথ ভালো হবে। সেই কার্যকরী ভেষজ টি হল রোজ মেরী। বর্তমান সময়ে আমরা রোজমেরী সম্পর্কে অনেকেই শুনেছি। তবে সঠিক ব্যবহার কিন্তু আমরা ঠিকমতো জানিনা। আজকে সেটাই জানাবো।

Hair Fall: How Much Is Actually Normal? – SkinKraft

 রোজমেরিকে কিন্তু দুভাবে ব্যবহার করা যায়। একটা সরাসরি চুলে ব্যবহার করে অন্যটা রোজ মেরী দিয়ে চা বানিয়ে। প্রথমে বলি রোজমেরি ওয়াটার কিভাবে তৈরি করবে। একটি সসপ্যানে দু কাপ জল নেবে সেই সঙ্গে দুটো বড় চামচ  রোজমেরি তাতে দিয়ে দেবে। সেক্ষেত্রে কাঁচা রোজ মেরী ও ব্যবহার করতে পারো আবার বাজার থেকে ভেষজ রোজমেরীয় ব্যবহার করতে পারো। ভালো করে জিনিসটা ফুটিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা করে একটা স্প্রে বোতলে ভরে সরাসরি চুলে ব্যবহার করতে হবে। যাদের ঠান্ডা লাগার ধাত নেই তারা দিনে দু থেকে তিনবার এই জল চুলে ব্যবহার করতে পারে। এই রোজমেরি আমাদের মাথার ত্বকের রক্ত চলাচল খুব দ্রুত বাড়িয়ে দিতে পারে। সেইসঙ্গে আমাদের স্ক্যাল্পে অক্সিজেন খুব সহজে প্রবেশ করতে পারে। যে কারণে চুল খুব তাড়াতাড়ি গজায়। পাশাপাশি আমাদের চুল পড়া রোধ হয়। আমরা যারা খুশকি সমস্যায় ভুগি তাদের জন্য ভীষণ ভালো কাজ করে এই রোজমেরী। আবার অনেকের চুল হয় ভীষণ নিষ্প্রাণ। ভালো কন্ডিশনার শ্যাম্পু ব্যবহার করার পরেও জেল্লা থাকে না।  তাদের ক্ষেত্রেও কিন্তু এই রোজ মেরি ওয়াটার ভীষণ ভালো কাজ করে।

Greek Rosemary: Cooking and Medicinal Info

 একইভাবে যারা রোজ মেরীকে যা হিসেবে খেতে চাইছেন তারা ভোরবেলা ঘুম থেকে উঠে দু'চারটে রোজমেরীকে জলে দিয়ে ফুটিয়ে খেয়ে নিতে পারেন। এটি আমাদের ভেতর থেকেও শরীর টক্সিন ফ্রি হবে। তবে এটা যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে বেশি দিন লাগবে না এর ফল পেতে। মাত্র দেড় মাসের মধ্যেই অবাক করা ফলাফল পাওয়া যাবে।

 
 

এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion.

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll