শীতকাল মানেই কমলালেবুর সম্ভার — কেন এইসময় খাওয়া উচিত? কি কি কঠিন অসুখ থেকে রেহাই পাবেন! | কমলালেবুর সাতকাহন। | JINIA DE

শীতকাল বলতেই আমাদের মাথায় প্রথমেই আসে নানা রঙের সবজি আর ভিন্ন ভিন্ন ফলের সমাহার। তার মধ্যে বাচ্চা থেকে বুড়ো সবারই কম-বেশি প্রিয় শীতকালীন ফল হলো কমলালেবু। কমলালেবু বলতেই আমাদের মনে পরে যায়, স্কুলজীবনের কথা।  এছাড়াও শীতকালে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে পরিবারের চড়ুইভাতি পর্যন্ত সবক্ষেত্রেই কমলালেবু সদা বিরাজমান।

minneola-ga63504b4e_1920_0.jpg

কমলালেবু এমন একটা ফল যা যেকোনো বয়সী মানুষ এবং যেকোনো রোগীতা খেতে পারেন। ডায়াবেটিক রোগীদের বিভিন্ন মিষ্টি ফল খাওয়ায় নিষেধ আগা জারি থাকে। কিন্তু কমলালেবু খেতে কোনোরকম বাধা থাকে না।

শুধু খাওয়াই নয়, কমলালেবু ত্বকে বা চুলে লাগালেও  ভীষণ ভালো উপকার পাওয়া যায়। কারণ কমলালেবুতে থাকে এন্টিঅক্সিজেন  এবং ভিটামিন-c। তাই আপনাদের জন্যে রইলো কমলালেবুর খাওয়ার কিছু ছোটো ছোটো উপকারিতা: 

১) ডায়াবেটিক রোগী, কিডনির সমস্যায় আক্রান্ত কেউ কিংবা ইউরিক অ্যাসিড আছে এমন কেউ, সবাই কমলালেবু খেতে পারেন। এটা এমনি একটি ফল যা না টক, না মিষ্টি। শীতকালে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের কমলালেবু পাই। বন্ধুরা যে যেমনি কমলালেবু পাও সেই কমলালেবু অবশ্যই খাবে।

beef-kidney-ga32379f02_1920_0.jpg

২) যাদের সর্দি-কাশির সমস্যা আছে, তাদের অবশ্যই কমলালেবু খাওয়া উচিৎ। কারণ কমলালেবু প্রচুর পরিমানে ভিটামিন-c থাকে। এই ভিটামিন-c শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া সর্দি-কাশিতেও তা উপশম দেয়। আর বর্তমান পরিস্থিতিতে আমাদের রোগ প্রতিরোধ আরও বৃদ্ধি করা দরকার।

৩) কমলালেবুতে এন্টিঅক্সিজেন থাকায় তা ত্বকের জন্যেও খুব উপকারী। কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে মাথায় লাগালে খুশকির সমস্যা দূর হয়।

৪) বাতের রোগীদের জন্যে এবং কলেস্টারলের রোগীদের জন্যেও এই কমলালেবু ভীষণ উপকারী।

knee-gea56f8a52_1920_0.jpg

৫) আপনার যদি কিডনিতে পাথর থাকে বা কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই শীতকালে কমলালেবু খান।

৬) কমলালেবুর ভিটামিন-c  ত্বক এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধিতেও সাহায্য করে।

৭) চোখের সমস্যা থাকে কমলালেবু অবশ্যই খান। চোখের সমস্যা অনেকটাই প্রতিহত হয়।

eye-g18011f112_1920_1_0.jpg

৮) কমলালেবুর খোসা ক্রাবার হিসাবে অথবা প্যাক হিসাবে ব্যবহার করে শীতকালে অপনার ত্বকের উজ্জ্বলতা বজায় রাখুন।

তাহলে বন্ধুরা এই রইলো কমলালেবুর সাতকাহন। কমলালেবু খাওয়া যেমন শরীরের পক্ষে উপযোগী তেমনি কমলালেবুর খোসা ত্বক এবং চুলের যত্নের  নেওয়ার জন্য একটি আদর্শ উপকরণ। তাহলে এই শীতকালে সুস্থ থাকুন এবং আরও সুন্দর হয়ে উঠুন।

সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
মণিদীপা গায়েন
ll